বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক ২

  • আপলোড তারিখঃ ১১-০৮-২০২০ ইং
দর্শনায় পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক ২
প্রতিবেদক, দামুড়হুদা: দর্শনা থানার পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে। আটককৃতরা হলেন- রঘুনাথপুর গ্রামের ইসরাফিল হোসেনের ছেলে মকবুল হোসেন (২৬) ও বাস্তুপুর মালিথাপাড়ার মৃত শহিদুল মালিথার ছেলে বিপ্লব হোসেন (৩০)। গতকাল সোমবার রাত ১০টার দিকে দর্শনা-মুজিবনগর সড়কের রুদ্রনগর মাঠে একটি পাখিভ্যান থেকে তাঁদের আটক করা হয়। পুলিশ জানায়, দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমানের নের্তৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মহিউদ্দিন র্ফোস নিয়ে রঘুনাথপুর গ্রামের ইসরাফিল হোসেনের ছেলে মকবুল হোসেন ও বাস্তপুর মালিথাপাড়ার মৃত শহিদুল মালিথার ছেলে বিপ্লব হোসেনকে রুদ্রনগর মাঠের ভেতর থেকে আটক করেন। পরে তাঁদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ বিষয়ে দর্শনা থানায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। যার মামলা নম্বর ২৫। গতকাল সোমবার তাঁদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায়।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল