বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার জামজামিতে ৬ দোকানিকে জরিমানা

  • আপলোড তারিখঃ ১০-০৮-২০২০ ইং
আলমডাঙ্গার জামজামিতে ৬ দোকানিকে জরিমানা
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার জামজামি বাজারে ভেজাল ওষুধ, মাছের বাজারে ওজন কম, স্বাস্থ্যবিধি না মানা, হোটেলে নোংরা পরিবেশ, কসমেটিকসের দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য ও নষ্ট ফল বিক্রয়ের অপরাধে ভ্রামামাণ আদালত ছয়জনের কাছ থেকে জরিমানা আদায় করেছেন। গতকাল রোববার বিকেল ৫টার দিকে আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির জামজামি বাজারে অভিযান চালান। এ সময় ওয়াহেদ আলীর ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের অপরাধে দণ্ডবিধি ১৮৬০-এর ২৬৯, ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯-এর ৫৩ এবং ড্রাগস আইন ১৯৪০-এর ২৭ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় আহসান ফল ভাণ্ডারে নষ্ট ফল বিক্রয়ের অপরাধে ১ হাজার ৫ শ টাকা, শ্রী চিত্তপালের মুদি দোকানে ওজনে কম দেওয়ায় ৩ শ টাকা, শ্রী সাধন কুমার সাহার মুদি দোকানে একই অপরাধে ১ হাজার ৫ শ টাকা ও ইউনুচ আলীর মুদি দোকানে একই অপরাধে ২ হাজার টাকা জরিমানা আদায় করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ন কবির।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল