বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা লোকমান মণ্ডলের ইন্তেকাল

  • আপলোড তারিখঃ ১০-০৮-২০২০ ইং
কার্পাসডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা লোকমান মণ্ডলের ইন্তেকাল
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গার বীর মুক্তিযোদ্ধা লোকমান মণ্ডল বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। মুক্তিযোদ্ধা লোকমান মণ্ডল কার্পাসডাঙ্গা গ্রামের মৃত আলেহার মণ্ডলের ছেলে। গতকাল রোববার দিনগত রাত তিনটার দিকে নিজ বাসভবন কার্পাসডাঙ্গা কলোনিপাড়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রোববার বেলা ১১টার দিকে কার্পাসডাঙ্গা কবরস্থানে তাঁর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এর আগে জেলা পুলিশের একটি দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে এবং তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। গার্ড অব অনার প্রদানের সময় সরকারের পক্ষে সালাম গ্রহণ করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান। এ সময় দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল খালেক, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাবৃন্দসহ সর্বস্তরের মুসুল্লিবৃন্দ উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল