মানব সেবাই এগিয়ে এলেন টিপু তরফদার
- আপলোড তারিখঃ
১০-০৮-২০২০
ইং
জীবননগরে স্থাপিত হবে হাই-ফ্লো সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট
জীবননগর অফিস:
মানব সেবাই দৃষ্টান্ত স্থাপন করলেন ইঞ্জিনিয়ার মোখলেচুর রহমান টিপু তরফদারের নিজস্ব অর্থায়নে এবার জীবননগর উপজেলাবাসীর জন্য স্থাপিত হবে হাই-ফ্লো সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট। এই প্রথম জীবননগরবাসীর জন্য স্থাপিত হবে এই প্লান্ট। যেখানে থাকবে ৮টি বেডসহ ভিআইপি কেবিনও।
জানা গেছে, প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে তিনি জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই অক্সিজেন প্লান্ট স্থাপন করছেন। যার নিচ তলায় থাকছে ৪টি বড় সিলিন্ডার এবং অক্সিজেন সরবরাহ লাইনের মাধ্যমে ৩য় তলায় বেড ও ভিআইপি কেবিনে ফ্লো-মিটারের মাধ্যমে রোগীর প্রয়োজনে সহজেই অক্সিজেন ব্যবহারের ব্যবস্থা। চাহিদার চেয়ে অতিরিক্ত ৪টি সিলিন্ডার সাধারণ রোগীদের জন্য সবসময় মজুদ করে রাখা হবে। ইতিমধ্যেই তিনি দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাই-ফ্লো সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট স্থাপন করেছেন। যার মাধ্যমে এলাকার স্থানীয় করোনায় আক্রান্ত রোগীরা সেবা নিতে পারছেন ।
এ ব্যাপারে জীবননগর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও প্রধান ত্রান সমন্বয়কারী মাহাতাব উদ্দিন চুন্নু বলেন, ‘বাংলাদেশে করোনা শনাক্তকরণের পরপরই বিএন্ডটি গ্রুপের চেয়ারম্যান ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির অন্যতম নেতা ইঞ্জিনিয়ার মোখলেচুর রহমান টিপু তরফদার কেন্দ্রের নির্দেশে গত ২৮ এপ্রিল ২০২০ থেকে ১৫ মে পর্যন্ত চুয়াডাঙ্গা-২ নির্বাচনী এলাকায় নেতা-কর্মীদের মাধ্যমে ১৩ হাজার কর্মহীন পরিবারের মধ্যে ১০ কেজি চাল ও ৫ কেজি করে আলু মানবিক সহায়তা হিসেবে প্রদান করেন। শুধু তাই নয়, গত গত ১৫ মে থেকে গতকাল অর্থাৎ ৯ আগস্ট পর্যন্ত তিনি দামুড়হুদা ও জীবননগর উপজেলার ৯৩ জন করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এবং এই মহামারিতে লকডাউনে পড়া ৭৪টি পরিবারের মধ্যে ৩০ কেজি চাল, ১৫ কেজি আলু, নগদ ২ হাজার ও পরিবারের সদস্য সংখ্যার ভিত্তিতে ৬ হাজার পর্যন্ত টাকা প্রদান করেছেন। এবার তিনি নতুন করে এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাই-ফ্লো সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট স্থাপন করতে যাচ্ছেন। এই কাজটি ঢাকার রবিন এন্টারপ্রাইজ প্রতিষ্ঠান সম্পন্ন করে দেবে। ইতিমধ্যে হাই-ফ্লো সেন্ট্রাল অক্সিজেন স্থাপনের জন্য ওই কোম্পানিকে মোট ব্যয়ের ৭৫ শতাংশ টাকা অগ্রিম প্রদানও করেছেন ইঞ্জিনিয়ার মোখলেচুর রহমান টিপু তরফদার। আমরা আশা করছি আগামী ১১ থেকে ১২ আগস্টের মধ্যে প্লান্টটি পুরো রেডি করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে।
কমেন্ট বক্স