বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার গোবিন্দপুরে খেলা নিয়ে মারামারি, আহত ১৪

  • আপলোড তারিখঃ ১০-০৮-২০২০ ইং
দামুড়হুদার গোবিন্দপুরে খেলা নিয়ে মারামারি, আহত ১৪
সমীকরণ প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার গোবিন্দপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট মারামারিতে উভয়পক্ষের ১৪ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে ভর্তি করে। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে এ মারামারির ঘটনা ঘটে। জানা যায়, গত শুক্রবারে দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে ফুটবল খেলার বিষয় নিয়ে গতকাল মারামারি বাধে। এতে বাবু গ্রুপের ৭ জন ও ফরহাদ গ্রুপের ৭ জন আহত হয়। দামুড়হুদা মডেল থানার ওসি জানান, ‘মারামারির ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে এখনও পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল