শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নিহতদের পরিবারকে নগদ টাকা ও ত্রাণ সহায়তা দিলেন ইউএনও

  • আপলোড তারিখঃ ১০-০৮-২০২০ ইং
নিহতদের পরিবারকে নগদ টাকা ও ত্রাণ সহায়তা দিলেন ইউএনও
প্রতিবেদক, তিতুদহ: চুয়াড়াঙ্গা সদরের সরোজগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৬ জনের পরিবারকে নগদ টাকা ও ত্রাণ সহায়তা দিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিকুর রহমান। গতকাল রোববার বিকেলে নিহত ৬ জনের বাড়িতে উপস্থিত হয়ে প্রত্যোক পরিবারকে নগদ ২০ হাজার টাকা, দশ কেজি চাল, তেল, ডালসহ শিশু খাদ্য প্রদান করেন ইউএনও। এসময় তিনি শোকাহত পরিবারগুলোর সার্বিক খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন প্রকৌশলী আমিনুল হক, তিতুদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন, ৯নং ওয়ার্ডের মেম্বর মনিরুজ্জামান মনি প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল