শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে ফেনসিডিল-প্রাইভেটকারসহ দুজন আটক

  • আপলোড তারিখঃ ০৭-০৮-২০২০ ইং
মহেশপুরে ফেনসিডিল-প্রাইভেটকারসহ দুজন আটক
প্রতিবেদক, মহেশপুর: মহেশপুরে ১৯৮ বোতল ফেনসিডিল, প্রাইভেটকারসহ দুজনকে আটক করেছে দত্তনগর পুলিশ ক্যাম্প। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে তাঁদের আটক করা হয়। জানা যায়, মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের দিকনির্দেশনায় দত্তনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সহিদুর রহমান ও এএসআই রাজু ফোর্স নিয়ে দত্তনগর পুলিশ ক্যাম্প-সংলগ্ন চার রাস্তার মোড়ে চেকপোস্ট বসিয়ে (ঢাকা মেট্রো-খ-১৩- ৩৮৪৬) প্রাইভেটকারে তল্লাশি করে ১৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ সময় প্রাইভেটে থাকা ড্রাইভার ভাবদিয় খেজুর বাগানপাড়ার তৈয়ব ফকিরের ছেলে নাজমুল হুসাইন ফকির (২৪) ও পদ্মপুকুর কাঠাল বাগানপাড়ার আব্দুল হামিদ খানের ছেলে আশরাফুল ইসলামকে (২১) আটক করা হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কোটচাঁদপুর সার্কেল কর্মকর্তা মো. মোহাইমিনুল ইসলাম ও মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল