শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

তিতুদহে মেম্বারের পকেটে প্রতিবন্ধীর ভাতার টাকা!

  • আপলোড তারিখঃ ০৬-০৮-২০২০ ইং
তিতুদহে মেম্বারের পকেটে প্রতিবন্ধীর ভাতার টাকা!
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার সদরের তিতুদহ ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড সংরক্ষিত মহিলা মেম্বার রওশন আরার বিরুদ্ধে তিনজনের প্রতিবন্ধীর কার্ড থেকে ২৪ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। জানা গেছে, গত ৭ জুন রোববার তিতুদহ ইউনিয়নের নতুন প্রতিবন্ধী, বয়স্ক ও বিধবা ভাতার টাকা দেওয়া হয়। বয়স্ক ও বিধবা কার্ডধারীদের ৬ হাজার ও প্রতিবন্ধীদের ৯ হাজার টাকা করে দেয় সমাজসেবা অধিদপ্তর। গিরিশনগর গ্রামের নবিছদ্দীনের মেয়ে প্রতিবন্ধী হাসেনা বেগম জানান, ‘সবাইকে ৯ হাজার টাকা দিলেও আমাকে ১ হাজার টাকা দিয়েছে। আমরা গরীব ও মূর্খ্য মানুষ। যার জন্য কার্ড বাতিলের ভয়ে কিছু বলিনি। তবে এখন টাকার কথা বললে সে নানা ধরনের বাহানা করছে।’ শুধু হাসেনা বেগম নন, একই গ্রামের ইউসুফের ছেলে শামীম মিয়া ও জহুরা খাতুনের সঙ্গে কথা বললে তাঁরা জানান, তাঁদের নিকট থেকেও একইভাবে কার্ডের টাকা তুলে পকেটে রেখেছেন মেম্বার রওশন আরা। এ বিষয়ে সংরক্ষিত মহিলা মেম্বার রওশন আরা বলেন, ‘আমি দুজনের কাছ থেকে ১৬ হাজার টাকা নিয়েছি। বাকিটা স্থানীয় নেতৃবৃন্দ নিয়েছে। তবে প্রথমবার এমন হলেও এরপর থেকে সবাই পুরো টাকা পাবে।’ তিতুদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন বলেন, ‘এ বিষয়ে কিছুটা শুনেছি। তবে আমরা এর সত্যতা খুঁজছি। যদি এর সত্যতা পাই, তাহলে অবশ্যই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেব।’ বিষয়টি নিয়ে ভুক্তভোগীরা স্থানীয় নেতৃবৃন্দের দারে দারে ঘুরলেও এর সুরাহা পায়নি।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল