শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রনিক্স মিস্ত্রির মৃত্যু

  • আপলোড তারিখঃ ০৬-০৮-২০২০ ইং
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রনিক্স মিস্ত্রির মৃত্যু
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার খাজুরা গ্রামের বিদ্যুৎস্পৃষ্টে লালচাঁদ (৩২) নামের এক ইলেকট্রনিক্স মিস্ত্রির মৃত্যু হয়েছে।গতকাল বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। লালচাঁদ হরিণাকুণ্ডু উপজেলার চাঁদপুর গ্রামের মঙ্গল শাহ’র ছেলে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সকালে খাজুরা গ্রামের আবু সাঈদের বাড়িতে বৈদ্যুতির মোটর মেরামত করতে যান লালচাঁদ। সেখানে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। সেখান থেকে তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল