শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় দফায় দফায় সংঘর্ষের ঘটনায় ছয়জন আটক

  • আপলোড তারিখঃ ০৬-০৮-২০২০ ইং
দর্শনায় দফায় দফায় সংঘর্ষের ঘটনায় ছয়জন আটক
দর্শনা অফিস: দর্শনায় ঈদের পরদিন থেকে পৃথক স্থানে একাধিক মারামারির ঘটনায় পুলিশ ছয়জনকে আটক করেছে। গতকাল বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান কাজলের নের্তৃত্বে অভিযান পরিচালনা করে পৌর এলাকার বিভিন্ন স্থান থেকে তাঁদেরকে আটক করা হয়। আটককৃত হলেন- দর্শনা পৌর এলাকার হঠাৎপাড়ার আবুল কালামের ছেলে মুন্না (২৮), রেল কলোনীপাড়ার মিজানের ছেলে সাইফুল ইসলাম (২০), শান্তিপাড়ার আ. আলিমের ছেলে মুন্না (১৯), একই পাড়ার রফিকুলের ছেলে রাব্বি (২০), কলেজপাড়ার আবেদ আলীর ছেলে তারিক (২৩) ও শান্তিপাড়ার লিটনের ছেলে আরমান (২০)। এ ঘটনায় দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান কাজল বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত থাকার কারণে ৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল