শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার তিতুদহে ঈদুল আযহার জামায়াতঃ ৪ জনকে আটক

  • আপলোড তারিখঃ ০২-০৮-২০২০ ইং
চুয়াডাঙ্গার তিতুদহে ঈদুল আযহার জামায়াতঃ ৪ জনকে আটক
তিতুদহ প্রতিনিধিঃ চুৃয়াডাঙ্গার তিতুদহের গিরিশনগরে সরকারি আইন অমান্য করে গ্রাম্য ঈদগা ময়দানে ঈদুল আযহার নামাজ আদায় করায় ৪জনকে আটক করেছে দর্শনা থানা পুলিশ। জানাগেছে ঈদের নামাজ আদায় করার সেল্ফি মোবাইল ফোনে কয়েকজন আপলোড দেবার কারনে বিষয়টি অধিক পরিমানে ভাইরাল হয় এলাকার মানুষের মধ্যে। পরবর্তিতে বিষয়টি থানা পুলিশের নজরে পড়লে আজ রবিবার বিকাল তিনটার সময় দর্শনা থানা ওসি মাহাবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গিরিশনগর ঈদগা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম, মসজিদ কমিটির সভাপতি রুকমান আলী ও একই গ্রামের শাহাজান আলী ও ইসমাইলকে আটক করে তিতুদহ ক্যাম্পে রাখে। তিতুদহ ক্যাম্প ইনচার্জ সাজ্জাদ হোসেন জানায় সরকারি নিয়ম তুয়াক্কা না করে ঈদের নামাজ ঈদগা ময়দানে আদায় করায় তাদেরকে আটক করা হয়েছে। তবে এই নামাজ আদায় করানোর পিছনে আংশিকভাবে জড়িত থাকায় শাহাজান ও ইসমাইলকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয় তিতুদহ ক্যাম্প। নিউজ লেখা পর্যন্ত রুকমান ও জাহাঙ্গীর তিতুদহ ক্যাম্পে আটক ছিল। বিষয়টি এলাকার চাঞ্চল্যকর বিষয় সৃষ্টি হয়েছে।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল