শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেসার্স দিপু এন্টারপ্রাইজের উদ্যোগে মাস্ক প্রদান

  • আপলোড তারিখঃ ৩১-০৭-২০২০ ইং
মেসার্স দিপু এন্টারপ্রাইজের উদ্যোগে মাস্ক প্রদান
সমীকরণ প্রতিবেদন: এসিআই মটরস ইয়ামার একমাত্র পরিবেশক মেসার্স দিপু এন্টারপ্রাইজের উদ্যোগে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন ও চুয়াডাঙ্গা জেলা প্রশাসককে বিতরণের জন্য মাস্ক প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এমপি ছেলুন জোয়ার্দ্দারের বাসভবনে উপস্থিত হয়ে তাঁর হাতে মাস্ক তুলে দেওয়া হয়। পরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের অফিসকক্ষে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের হাতে বিতরণের জন্য মাস্ক তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন দিপু এন্টারপ্রাইজের চেয়ারম্যান ডা. শামসুর রশীদ দিপু, ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস আলম ও এসিআই মটরস-এর টেরিটরি এরিয়া ম্যানেজার তানভীর আলম।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল