শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ৩১-০৭-২০২০ ইং
মেহেরপুরে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক
মেহেরপুর অফিস: মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে জালাল উদ্দিন জালা ও গোলাম কিবরিয়া নামের দুই মাদক ব্যবসায়ীকে ফেনসিডিলসহ আটক করেছে। গত বুধবার দিবাগত রাতে মেহেরপুর সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রাম থেকে জালাল উদ্দিন ওরফে জালা ও গোলাম কিবরিয়াকে আটক করা হয়। আটক জালাল উদ্দিন সদর উপজেলার বাড়িবাঁকা গ্রামের মমতাজ আলীর ছেলে এবং গোলাম কিবরিয়া একই উপজেলার যাদবপুর গ্রামের রমজান আলীর ছেলে। জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবির এসআই তারিকুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামে অভিযান চালায়। এ সময় জালাল উদ্দিন জালা ও গোলাম কিবরিয়াকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল