আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ১০ জনের জরিমানা
- আপলোড তারিখঃ
১০-০৬-২০২০
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় মাস্ক না পরে বাইরে ঘোরাঘুরি করার অপরাধে ১০ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের আল তায়েবার মোড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানা গেছে, মহামারি করোনাভাইরাস মোকাবিলায় শুরু থেকেই সাধারণ মানুষকে সচেতন করতে প্রতিনিয়ত কাজ করছে উপজেলা প্রশাসন। প্রতিদিনই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী শুধু শহর নয়, উপজেলার যেসব গ্রামে করোনা পজেটিভ আছে, সেই সব গ্রামে তিনি মানুষকে সচেতন করেতে ছুটে যান। মঙ্গলবার সকাল থেকেই তিনি শহরের বিভিন্ন মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মাস্ক না পরে বাইরে বের হওয়ার অপরাধে আল তায়েবা মোড়ে গাফফারকে ১ শ টাকা, মণ্টু ৫ শ টাকা, সালামকে ৫ শ টাকা, খোকনকে ৫ শ টাকা, কামরুজ্জামানকে ৫ শ টাকা, আরিফকে ৫ শ টাকা, শরিফুলকে ১ হাজার টাকা, জীবনকে ২ শ টাকা, নজরুলকে ২ শ টাকা ও মজিবারকে ২ শ টাকা জরিমানা করেন। তিনি এ সময় মাইকে সবাইকে সচেতন করতে মাস্ক পরে বাইরে বের হওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। বিকেলে তিনি খাদ্যসামগ্রী নিয়ে উপস্থিত হন ডাউকি ইউনিয়নের পোয়ামারি একই পরিবারের করোনা পজেটিভ ৩ সদস্যর বাড়ি। সেখানে গিয়ে তিনি সবার খোঁজখবর নেন।
কমেন্ট বক্স