শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঘর মালিকের স্ত্রীর সহায়তায় ভাড়াটিয়াকে ধর্ষণ

  • আপলোড তারিখঃ ১০-০৬-২০২০ ইং
ঘর মালিকের স্ত্রীর সহায়তায় ভাড়াটিয়াকে ধর্ষণ
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ পৌর এলাকার পবহাটী গ্রামে ঘর মালিকের স্ত্রীর সহায়তায় একই বাড়ির ভাড়াটিয়ার স্ত্রীকে ধর্ষণের অভিযোগে বাচ্চু মণ্ডল নামের এক ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষক বাচ্চু মণ্ডল পবহাটী গ্রামের মৃত. জলিল মণ্ডলের ছেলে। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই ভাড়াটিয়া ঝিনাইদহ সদর থানায় গত সোমবার মামলা করেছেন। মামলা সূত্রে জানা গেছে, ওই ভাড়াটিয়ার ব্যবসায়ী স্বামী ঝিনাইদহ পৌর এলাকার পবহাটী গ্রামের ইকবাল হোসেনের বাড়িতে ভাড়া থাকেন। ঘটনার রাতে কাজের সুবাদে বাড়ি ছিলেন না তিনি। এই সুযোগে ধর্ষক বাচ্চু মিয়া বাড়িওয়ালার স্ত্রী মোছা. রেশমা খাতুনের সহায়তায় ঘরে প্রবেশ করে ভয়-ভীতি দেখিয়ে তাঁকে ধর্ষণ করেন। ধর্ষণের শিকার ওই ভাড়াটিয়া জানিয়েছেন, স্বামী বাড়ি না থাকার কারণে ওই দিন বাসার আরেক ভাড়াটিয়া আলমগীর হোসেনের স্ত্রী মোছা. আখিরন নেছাকে কাছে নিয়ে ঘুমাচ্ছিলেন তিনি। রাত আনুমানিক ১১টার দিকে বাড়িওয়ালার স্ত্রী রেশমা তাঁর দরজায় নক করে এবং দরজা খুলতে বলেন। দরজা খোলার সঙ্গে সঙ্গে ধর্ষক বাচ্চু ঘরের মধ্যে ঢুকে কাছে ঘুমিয়ে থাকা আখিরনকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দরজা বন্ধ করে দেন। এরপর তাঁকে ধর্ষণ করেন। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘খবর পাওয়া মাত্রই আমরা ধর্ষককে গ্রেপ্তার করেছি। এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ (সংশোধনি-২০১৩) এর ৯ (১)/ ৩০ ধারা মোতাবেক ধর্ষক বাচ্চু ও বাড়িওয়ালার স্ত্রী রেশমা খাতুনের নামে মামলা হয়েছে। ধর্ষণের শিকার ওই ভাড়াটিয়াকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।’


কমেন্ট বক্স