বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা ও ফেনসিডিল উদ্ধার
- আপলোড তারিখঃ
১০-০৬-২০২০
ইং
সমীকরণ প্রতিবেদন:
দর্শনা থানার বিভিন্ন স্থানে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় গাঁজা ও ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার ও গত সোমবার পৃথক অভিযানে এসব মাদক উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান স্বাক্ষরিক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আব্দুল মান্নান ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত ফুলবাড়ী গ্রামের মাঠ থেকে ৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ১৭ হাজার ৫ শ টাকা। উদ্ধার হওয়া গাঁজা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।
অপর দিকে, গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার ইমাম হোসেন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত জয়নগর গ্রামের মাঠ থেকে ৪৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ১৭ হাজার ২ শ টাকা। উদ্ধার হওয়া ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।
কমেন্ট বক্স