শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

করোন সংকটে এক মাসের ভাড়া মওকুফ

  • আপলোড তারিখঃ ০৯-০৬-২০২০ ইং
করোন সংকটে এক মাসের ভাড়া মওকুফ
জীবননগর তরফদার নিউ মার্কেটের মালিক পক্ষের প্রশংসনীয় উদ্যোগ নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকটকালীন পরিস্থিতির মধ্যে মার্কেটের সব দোকানের এক মাসের ভাড়া মওকুফ করে দৃষ্টান্ত স্থাপন করল জীবননগরের তরফদার নিউ মার্কেটের মালিকপক্ষ। মালিকপক্ষের এমন মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মার্কেটের সকল ব্যবসায়ীরাসহ বাজারের অন্যান্য ব্যবসায়ীরা। গতকাল সোমবার মালিকপক্ষের কাছে মার্কেটের শতাধিক ব্যবসায়ীরা এক মাসের ভাড়া মওকুফের আবেদন করেন। জানা গেছে, জীবননগরের অভিজাত মার্কেটের মধ্যে অন্যতম তরফদার নিউ মার্কেট। অত্যাধিক সুবিধা সম্বলিত অভিজাত এ মার্কেটে দোকান আছে দেড়শটিরও বেশি। প্রত্যেক মাসে সবমিলিয়ে ভাড়া আসে প্রায় চার লাখ টাকা। মার্কেটের ব্যবসায়ীরা জানান, ‘লকডাউনের কারণে দুই মাসের অধিক সময় মার্কেট বন্ধ ছিল। আমাদের দোকানগুলোতে কোনো ব্যবসা হয়নি, এমনকি এবারের ঈদেও সীমিত পরিসরে কয়েকদিন দোকান খোলার কারণে লোকসানে পড়তে হয়েছে। এর মধ্যে কর্মচারী থেকে শুরু করে নানাবিধ খরচ। তারওপর আবার হঠাৎ করে ঈদের আগে মার্কেট খোলার ঘোষণা দেওয়ায় আমরা নতুন করে মাল উঠিয়েছিলাম। সেখানে আমাদের ধার-দেনাও করতে হয়েছিল। তবে চার দিনের মাথায় পুনরায় সব বন্ধ করে দেওয়ায় সমস্যায় পড়েছি আরও বেশি। এমতাবস্থায় আমরা চরম বিপাকে পড়েছি। সেজন্য আমরা এক মাসের ভাড়া মওকুফের জন্য বলেছিলাম। মার্কেটের মালিক পক্ষ আমাদের চাওয়াটা পূর্ণ করেছেন। এটা আমাদের জন্য অনেক বড় বিষয়। এই সংকটকালীন পরিস্থিতির মধ্যে এক মাসের পৌনে ৪ লাখ টাকা মওকুফ করে দৃষ্টান্ত স্থাপন করেছে মালিকপক্ষ।’ জীবননগর তরফদার মার্কেটের অন্যতম মালিক অ্যাড. মারুফ সসারোয়ার বাবু বলেন, ‘আমরা ব্যবসায়ীদের কথা ভেবেছি। প্রত্যেকেই এই সংকটকালীন পরিস্থিতিতে দূরাবস্থার মধ্যে আছেন। আমরা তাঁদের বলেছি, আপনারা এই সময়ে ভেঙে না পড়ে, স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা চালিয়ে যান। দেশের অর্থনীতি চাকাকে সচল রাখতে হবে।’


কমেন্ট বক্স