মেহেরপুর জেলা পুলিশের সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ
- আপলোড তারিখঃ
০৯-০৬-২০২০
ইং
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে করোনা মোকাবিলায় সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে। একই সঙ্গে সাধারণ জনগণের মধ্যে নিরাপত্তা সামগ্রী হিসেবে মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে মেহেরপুর শহরের কলেজ মোড় এলাকায় এই প্রচারণা চালানো হয়। সেই সাথে গনপরিবহন গুলোতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ট্রাফিক পুলিশ ও গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়েছে। এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ট্রাফিক সার্জেন্ট পবিত্র বিশ্বাস, টিএসআই মোকারম হোসেন, সদর থানার এসআই ওবায়দুর রহমানসহ জেলা পুলিশের সদস্যরা।
কমেন্ট বক্স