শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ইটভর্তি ট্রলির চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু!

  • আপলোড তারিখঃ ০৯-০৬-২০২০ ইং
ইটভর্তি ট্রলির চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু!
প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গার ফরিদপুরে অবৈধ যান ট্রলি চাপায় দেড় বছরের শিশুকন্যা রোকাইয়ার মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল আটটার দিকে নিজ বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা শিশুকন্যাটিকে রক্তাক্ত ও অজ্ঞান অবস্থায় উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। ঘাতক ইঞ্জিনচালিত অবৈধ যানটি ফরিদপুরের আরএনবি ইটভাটার। স্থানীয়রা জানায়, আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর গ্রামের আরএনবি ইটভাটার ইঞ্জিনচালিত অবৈধ যান ট্রলিতে ইট বহন করা হয়। ইটভাটায় ব্যবহৃত ট্রাক্টর ও ইঞ্জিনচালিত যানবহনগুলো খুব দ্রুতগতিতে চলে। গতকাল সোমবার সকালে আব্দুস সালামের দেড় বছরের শিশুকন্যা রোকাইয়া বাড়ির সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ফরিদপুরের শহিদুল ইসলামের ছেলে মোমিন ইটভর্তি ট্রলি নিয়ে দ্রুতগতিতে এসে শিশু রোকাইয়াকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে গুরুতর জখম হয় ওই শিশুকন্যা। স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এলাকাবাসী অভিযোগ করেন, সরকারি নিয়ম-নীতি তোয়াক্কা না করেই ফরিদপুরে দুটি ইটভাটা বসতবাড়ি এলাকায় গড়ে তুলে ব্যবসা পরিচালনা করছে। গড়ে ওঠা ভাটার অদূরেই অবস্থিত ফরিদপুর প্রাথমিক বিদ্যালয় এবং মাদ্রাসা। প্রতিদিন ইটভাটার গাড়ি যাতায়াতের জন্য স্কুলগামী শিশুরা থাকে জীবন সংশয়ে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কখনো নেওয়া হয়নি কোনো পদক্ষেপ।


কমেন্ট বক্স