শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নতুন করে করোনা শনাক্ত নেই মেহেরপুরে

  • আপলোড তারিখঃ ০৯-০৬-২০২০ ইং
নতুন করে করোনা শনাক্ত নেই মেহেরপুরে
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরে নতুন করে কোন করোনা রোগী সনাক্ত হয়নি। গতকাল সোমবার কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে ১৫টি প্রাপ্ত রিপোর্টের সবগুলোই নেগেটিভ বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন। সিভিল সার্জন ডা. নাসিরউদ্দিন জানান, করোনা সন্দেহে নমুনা পাঠানো হয়েছিল ৫২ টি। এর মধ্যে সদরে ২৬, গাংনীতে ২১, মুজিবনগরে ৫ ফলাফল এসেছে ১৫টি, সবকটিই নেগেটিভ। মেহেরপুরে এ পর্যন্ত সর্বমোট ১৪১২ জনের নমুনা পাঠানো হয়েছে। সর্বশেষ ফলাফল এসেছে ১২৪০টি। প্রাপ্ত রিপোর্টে নেগেটিভ ১২১০ টি, পজেটিভ ৩০ টি। মৃত্যু ২ জনের এবং সুস্থ ৭ জন।


কমেন্ট বক্স