শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে স্বাস্থ্য কর্মকর্তাসহ ৩ জনের করোনা শনাক্ত

  • আপলোড তারিখঃ ০৮-০৬-২০২০ ইং
মেহেরপুরে স্বাস্থ্য কর্মকর্তাসহ ৩ জনের করোনা শনাক্ত
মেহেরপুর অফিস: মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা রিয়াজুল আলমসহ নতুন করে তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন মেহেরপুর সিভিল সার্জন ডাক্তার মোঃ নাসির উদ্দিন। অন্য আক্রান্ত ২ জন হলেন, গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের প্রকৌশলী মোঃ জাকির হোসেন ও মুজিবনগর উপজেলার নাজিরাকোনা গ্রামের জেসমিন খাতুন নামের এক মহিলা। মেহেরপুর সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন জানান, গত শনিবার ২২ জনের নমুনা সংগ্রহ করে কুষ্টিয়া পিসিআর ল্যাবে পাঠানো হয়। সেখান থেকে ৩ জনের করানো পজেটিভ নিশ্চিত করা হয়। এছাড়া গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের আলামিন হোসেনের নমুনা সংগ্রহ করে পুনরায় পরীক্ষার জন্য পাঠানো হলে তার করোনা পজিটিভ পাওয়া যায়। গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার রিয়াজুল আলম জানান, তিনি বর্তমানে সুস্থ আছেন। এ অবস্থায় তিনি আতঙ্কিত না হয়ে সকলকে সচেতন হওয়ার আহবান জানান। উল্লেখ্য, গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার রিয়াজুল আলম করোনায় আক্রান্ত হওয়ায় বিধি অনুযায়ী অন্য সহকর্মীদের হোম কোয়ারেন্টাইন করা হবে। এ নিয়ে মেহেরপুর জেলায় ১ হাজার ২শ ২৫ জনের মধ্যে ৩০ টি পজেটিভ এবং ৭ জন সুস্থ হয়েছে। মৃত্যুবরণ করেছে ২ জন।


কমেন্ট বক্স