শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে শিশু ধর্ষণের অভিযোগে কিশোর আটক

  • আপলোড তারিখঃ ০৭-০৬-২০২০ ইং
মেহেরপুরে শিশু ধর্ষণের অভিযোগে কিশোর আটক
মেহেরপুর অফিস: মেহেরপুরে শিশু ধর্ষণের অভিযোগে জাকারিয়া আহমেদ (১৬) নামের এক কিশোরকে আটক করেছে সদর থানার পুলিশ। গত শুক্রবার দিবাগত রাতে সদর উপজেলার রাধাকান্তপুর গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। আটক জাকারিয়া আহমেদ রাধাকান্তপুর গ্রামের জিয়াউর রহমান জিয়ার ছেলে। জানা যায়, গত ১৬ মে রাধাকান্তপুর গ্রামের আবুলের বাড়ির ছাদে জাকারিয়া ৫ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ করে। এ ঘটনায় শিশুকন্যার পিতা বাদী হয়ে গত ১৮ মে মেহেরপুর সদর থানায় একটি মামলা করেন, যার নম্বও ১৩। স্থানীয় ইউপি সদস্য ইসমাইল হোসেন জানান, ‘আমি ধর্ষণের বিষয়ে কিছুটা শুনেছি। পারিবারিকভাবে মীমাংশার জন্য আমাকে বলেছিল। কিন্তু আমি যাইনি।’ তবে অভিযুক্ত জাকারিয়ার পরিবারের অভিযোগ, ‘আমার ছেলেকে ফাঁসানোর জন্য মামলা করা হয়েছে।’ মেহেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) আহসান হাবিব বলেন, গত শুক্রবার রাধাকান্তপুর গ্রাম থেকে ধর্ষণ মামলার আসামি জাকারিয়াকে আটক করা হয়েছে। গতকাল শনিবার তাঁকে চালান করা হয়েছে।


কমেন্ট বক্স