শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে আরও একজনের করোনা শনাক্ত

  • আপলোড তারিখঃ ০৭-০৬-২০২০ ইং
মেহেরপুরে আরও একজনের করোনা শনাক্ত
মেহেরপুর অফিস: মেহেরপুরে নতুন করে আরও একজন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৭। নতুন আক্রান্ত ব্যক্তির বাড়ি গাংনী উপজেলার নওদাপাড়া গ্রামে। গতকাল শনিবার বিকেলে মেহেরপুরের সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, শনিবার কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে ১৯টি ফলাফল পেয়েছেন তিনি। তার মধ্যে ২টি পজিটিভ আর বাকি ১৭টি নেগেটিভ। তবে ২টি পজিটিভের মধ্যে একটি নতুন অপরটি পুরাতন আক্রান্ত কেইস। এছাড়া নতুন একজন সুস্থ হয়েছেন। প্রাপ্ত তথ্য মতে, জেলায় ২৭ জন আক্রান্তের মধ্যে মারা গেছেন ২ জন, সুস্থ হয়েছেন ৭ জন এবং চিকিৎসাধীন রয়েছেন ১৮ জন। এ পর্যন্ত নমুনার ফলাফল এসেছে ১ হাজার ১৭৬টি।


কমেন্ট বক্স