চুয়াডাঙ্গায় আরও একজনের করোনা শনাক্ত
- আপলোড তারিখঃ
০৭-০৬-২০২০
ইং
নিজস্ব প্রতিবেদক:
জীবননগরে নতুন একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকাল শনিবার জেলা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান এ তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১৩ জন। গতকাল চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস দুটি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে একজনের রিপোর্ট পজেটিভ, একজনের রিপোর্ট নেগেটিভ। এদিকে, গতকাল করোনা আক্রান্ত সন্দেহে সদর উপজেলা থেকে ৯টি, আলমডাঙ্গা উপজেলা থেকে ৯টি, দামুড়হুদা উপজেলা থেকে ৪০টি নমুনাসহ মোট ৫৮টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এর আগে গত শুক্রবার চুয়াডাঙ্গার দর্শনা থানার ৬ পুলিশ সদস্যসহ ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ১২৮৩টি, প্রাপ্ত রিপোর্ট ১১৪৫টি, পজেটিভ ১১৩টি, নেগেটিভ ১০৩২টি, সুস্থ ৭৭ ও মৃত্যু ১। শনিবার পাঠানো ৫৮টি নমুনাসহ ফলাফল পেতে বাকি আছে ১৩৮টি।
কমেন্ট বক্স