শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভ্রাম্যমাণ আদালতে ৯ জনের জরিমানা

  • আপলোড তারিখঃ ০৬-০৬-২০২০ ইং
ভ্রাম্যমাণ আদালতে ৯ জনের জরিমানা
চুয়াডাঙ্গায় করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা অমান্য নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা না মানায় চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতে ৯ জনের কাছ থেকে ২ হাজার ৪ শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল শুক্রবার দিনব্যাপী চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ জেলার বিভিন্ন স্থানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতে জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিদেশফেরতদের ‘হোম কোয়ারেন্টাইন’ নিশ্চিতকরণ, জনসমাবেশ বন্ধ করা, বাজার মনিটরিং এবং সামাজিক দূরুত্ব বজায় রাখার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে দিনব্যাপী সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।


কমেন্ট বক্স