শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পরিবেশ দিবসে চুয়াডাঙ্গায় ছাত্রলীগের বৃক্ষরোপণ

  • আপলোড তারিখঃ ০৬-০৬-২০২০ ইং
পরিবেশ দিবসে চুয়াডাঙ্গায় ছাত্রলীগের বৃক্ষরোপণ
সমীকরণ প্রতিবেদন: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ। ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ঘোষণা মোতাবেক গতকাল শুক্রবার জুমার নামাজের পর চুয়াডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গণে প্রায় পাঁচ শতাধিক ফলজ ও ঔষধি গাছ লাগানো হয়। এছাড়া কলেজ ক্যাম্পাসসহ চুয়াডাঙ্গার পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে এসব গাছের রোপণ করা হয়। এই সময় নিজে উপস্থিত থেকে নিজ হাতে গাছের চারা রোপণ করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ, সরকারি কলেজ ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ, সদর উপজেলা ছাত্রলীগ ও বঙ্গবন্ধু ছাত্র পরিষদের নেতা-কর্মীরা। এদিকে, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি `` পালন করেছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ। ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ঘোষণা মোতাবেক গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে চুয়াডাঙ্গা গুলশানপাড়াস্থ নতুন এনএসআইয়ের কার্যালয়ের সামনেসহ এলাকার বিভিন্ন স্থানে এ বৃক্ষরোপণ করা হয়। চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফের নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা এ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এছাড়াও বিভিন্ন প্রকার ফলজ ও বনজী বৃক্ষ সাধারণ জনগণের মধ্যে বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হুসাইন জ্যাকি, সাবেক সদস্য ইমদাদুল হক সজল, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সহসভাপতি মো. জাহাঙ্গীর, জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা জনি আহমেদ ও ২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. মিলন। এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের নেতা ইসমাইল খলিলুল্লাহ, ইসমাইল খলিলুল্লাহ, মো. রাকিব, মো. সুমন, ফারহান রাব্বি, ইসতিয়াক সিথুন, তানজিল তন্ময়, আরাফাত জয়, মনির, শাহেদ, সবুজ, সুরুজ, অনিক, রাতুল, শাওন, রাজু, সোহাগসহ চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।


কমেন্ট বক্স