শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া, জখম ৩

  • আপলোড তারিখঃ ০৬-০৬-২০২০ ইং
আলমডাঙ্গায় দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া, জখম ৩
প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গায় পূর্ব শত্রুতার জের ধরে দুইপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, শুক্রবার বিকেলে আলমডাঙ্গা গোবিন্দপুর মাঠপাড়ার ইউসুপ আলীর ছেলে সোহান, থানা পাড়ার দিপকের ছেলে তপু ও একই পাড়ার দেলোয়ার হোসেনের ছেলে রিয়াদ মোটরসাইকেলযোগে আট-কপাটে বেড়াতে গেলে তাদের প্রতিপক্ষ গ্রুপ তাদের ধাওয়া করে। এ সময় সোহানরা দ্রুত মোটরসাইকেল নিয়ে পালাতে গিয়ে আলমডাঙ্গা চারতলার মোড়ে মোটরসাইকেল থেকে পড়ে গেলে প্রতিপক্ষরা তাদেরকে বেধড়ক মারধর করেন। স্থানীয়রা সোহানকে আলমডাঙ্গার ফাতেমা ক্লিনিকে ভর্তি এবং তপু ও রিয়াদকে হারদী হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।


কমেন্ট বক্স