শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় তিন বাসচালককে জরিমানা

  • আপলোড তারিখঃ ০৫-০৬-২০২০ ইং
দামুড়হুদায় তিন বাসচালককে জরিমানা
প্রতিবেদক, দামুড়হুদা: আইন অমান্য ও স্বাস্থ্যবিধি না মেনে গণপরিবহন চালানোর অপরাধে বাসের তিন ড্রাইভারকে চার হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দামুড়হুদা বাসস্ট্যান্ডে এ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দিন। জানা যায়, গণপরিবহন চালানোর সময় সরকারি নির্দেশনা না মানার অপরাধে দামুড়হুদা বাসস্ট্যান্ডে দুই বাস ড্রাইভারকে দোষী সাবস্ত্য করে সড়ক পরিবহণ আইন ২০১৮ সালের ১০৪ ধারা মোতাবেক ১ হাজার ৫ শ টাকা করে দুইজনকে মোট তিন হাজার টাকা এবং দণ্ডবিধি ১৮৬০ সালের ১৮৮ ধারায় একজনকে ১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিট্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দিন।


কমেন্ট বক্স