আলমডাঙ্গা থানার সাবেক ওসি ইলিয়াস ফকিরের ইন্তেকাল
- আপলোড তারিখঃ
০৪-০৬-২০২০
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস ফকির ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল বুধবার বার্ধক্যজনিত কারণে নড়াইলে তাঁর বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। গতকাল আসরের নামাজের পর নড়াইল সদর উপজেলার ধুন্দা গ্রামে জানাজার নামাজ শেষে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়।
প্রসঙ্গত, ইলিয়াস ফকির আলমডাঙ্গা থানায় দুইবার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) হিসেবে দায়িত্বপালন করেন। এছাড়াও তিনি আলমডাঙ্গার জামাই ছিলেন। ইলিয়াস ফকির আলমডাঙ্গা থানায় দায়িত্ব পালনকালে তাঁর কিছু সাহসী কর্মকাণ্ডের জন্য তিনি সেই সময় প্রশংসিত হয়েছিলেন। এছাড়াও আলমডাঙ্গা থানা মার্কেট জামে মসজিদের কাজ তাঁর হাত দিয়েই শুরু হয়েছিল। পরবর্তীতে কর্মময় জীবনের শেষের দিকে এএসপি হিসেবে পদোন্নতি পেয়ে অবসরে যান ইলিয়াস ফকির।
কমেন্ট বক্স