শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ৬ জুন থেকে ক্যাবল টিভিতে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস শুরু

  • আপলোড তারিখঃ ০৪-০৬-২০২০ ইং
চুয়াডাঙ্গায় ৬ জুন থেকে ক্যাবল টিভিতে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস শুরু
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ক্যাবল টিভিতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের শ্রেণি কার্যক্রম অনুষ্ঠিত হবে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা ও আইসিটি শাখার সহকারী কমিশনার সুরাইয়া মমতাজ স্বাক্ষরিত এ চিঠিতে বলা হয়েছ্,ে আগামী ৬ জুন থেকে ক্যাবল টিভিতে এ ক্লাস অনুষ্ঠিত হবে। বেলা সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ ক্লাস অনুষ্ঠিত হবে। এদিকে, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার তাঁর সরকারি ফেসবুক আইডিটিতে একটি পোস্ট দিয়ে জানিয়েছেন, একজন দায়িত্ববান ও স্নেহশীল অভিভাবক (বাবা/মা) হিসেবে আপনার সন্তানের সুশিক্ষা ও সুস্বাস্থ্য দুটোই আপনার জন্য প্রয়োজনীয়। বর্তমান সময়ে বিদ্যালয়ে গেলে করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, আবার দীর্ঘদিন না গেলে শিক্ষায় ব্যাঘাত ও মানসিক স্বাস্থ্যের ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাই করোনাকালীন দুর্যোগের সময়ে আপনাকে এ উভয় সংকট হতে মুক্তি দিতে আগামী জুন শনিবার থেকে সকাল সাড়ে ১০টা হতে সাড়ে ১১টা পর্যন্ত ক্যাবল টিভিতে প্রাথমিক পর্যায়ের পাঠদান কর্মসূচি প্রচারিত হবে। আপনি নিজ বাসস্থানে অবস্থান করে, নিরাপদে, করোনা ঝুঁকিমুক্তভাবে আপনার শিশুসন্তানকে পড়াশুনা করাতে পারেন। এতে একদিকে তার পড়াশুনাও চলমান থাকবে, অন্যদিকে সে কিছুটা ভিন্ন আঙিকে জ্ঞানার্জনের অভিজ্ঞতা সঞ্চয় করবে। ক্যাবল টিভিতে পাঠদান কর্মসূচিকে সফল করে তুলতে সবার সহযোগিতা কামনা করছি।


কমেন্ট বক্স