শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার সন্তান সৌদি প্রবাসী বাকি চৌধুরীর ইন্তেকাল

  • আপলোড তারিখঃ ০৩-০৬-২০২০ ইং
আলমডাঙ্গার সন্তান সৌদি প্রবাসী বাকি চৌধুরীর ইন্তেকাল
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা কুমারি গ্রামের সৌদি প্রবাসী আব্দুল বাকি চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিতে সৌদি আরবে মৃত্যুবরণ করেন। জানা গেছে, আলমডাঙ্গার কুমারী গ্রামের খন্দকার পাড়ার রবিউল হকের ছেলে আব্দুল বাকি চৌধুরী প্রায় ৭-৮ বছর ধরে সৌদি আরবে চাকরি করে আসছিলেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁকে তাঁর বন্ধুরা চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার সময় দুপুর ১২টার দিকে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে কুমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ পিণ্টু, সাবেক চেয়ারম্যান মজিবর রহমান, সৈয়দ সাজেদুল হকসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা শোক প্রকাশ করেছেন। গতকালই মরহুমের লাশ সৌদি আরবে দাফন সম্পন্ন হয়েছে।


কমেন্ট বক্স