শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার বিশিষ্ট সমাজসেবক হ্যাপি খানমের ইন্তেকাল

  • আপলোড তারিখঃ ০২-০৬-২০২০ ইং
আলমডাঙ্গার বিশিষ্ট সমাজসেবক হ্যাপি খানমের ইন্তেকাল
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা বাবুপাড়ার মৃত রমজান আলীর স্ত্রী বিশিষ্ট সমাজসেবক খাইরুন নেছা খানম হ্যাপি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গত রোববার রাত ১০টার দিকে চট্টগ্রামে তাঁর মেয়ের বাসায় বেড়াতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ সামছুল আবেদীন খোকনের বড় বোন। পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি খাইরুন নেছা খানম হ্যাপি তাঁর একমাত্র কন্যা রেজিনা সুলতানা বন্যার চট্টগ্রামের বাসায় বেড়াতে গিয়েছিলেন। গতকাল সোমবার তাঁর নাতী রিভেনের সঙ্গে তাঁর আলমডাঙ্গায় আসার কথা ছিল। কিন্ত গত রোববার রাত সাড়ে ১০টার দিকে বুকের ব্যাথা অনুভব করলে তাঁকে চিকিৎসার জন্য চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার সময় মৃত্যবরণ করেন। মৃত্যুকালে তিনি চার ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমা খারুন নেছা খানম আলমডাঙ্গায় সবার কাছে হ্যাপি আপা/হ্যাপি খালা হিসেবে পরিচিত ছিলেন। এ ছাড়া তিনি আলমডাঙ্গা মহিলা সমিতির সম্পাদক ও সমাজসেবক হিসেবে সর্বমহলে পরিচিত পান। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জানাজা শেষে চট্টগ্রাম মেয়র গলি চশমা পাহাড় কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়েছে। তাঁর মৃত্যুতে চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সভাপতি কবির হোসেন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্যবৃন্দ, চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদীর গনু, সাবেক ছাত্রনেতা তাফছির আহম্মেদ লাল, সাহেন রেজা, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুল হক স্বপন, হারদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান বাবলু খান, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সম্পাদক হামিদুল ইসলাম আজম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক কাজী রবিউল হক, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক তপন বিশ্বাস প্রমুখ শোক প্রকাশ করেছেন।


কমেন্ট বক্স