শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরের ভৈরব নদে ডুবে শিশুর করুণ মৃত্যু

  • আপলোড তারিখঃ ০১-০৬-২০২০ ইং
জীবননগরের ভৈরব নদে ডুবে শিশুর করুণ মৃত্যু
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগরের কাশীপুরে ভৈরব নদীর পানিতে ডুবে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। গতকাল রোববার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের কাশীপুর গ্রামের প্রবাসী মাসুম হোসেনের মেয়ে মাহফুজা খাতুন (১২) ও প্রতিবেশী বোন তাজনুর খাতুন (১২) বাড়ির পার্শ্ববর্তী ভৈরব নদীতে নানির সাথে গোসল করে যেয়ে পানিতে ডুবে লাশ হয়ে বাড়ি ফিরলেন মাহফুজা। নদীতে ভাসমান কলাগাছের ভেলা নিতে যেয়ে ডুবে নিখোঁজ হয় মাহফুজা। এ দুর্ঘটনা দ্রুত জানাজানি হলে মাহফুজাকে উদ্ধার করতে নদীর পানিতে নেমে আসে গ্রামবাসী। দীর্ঘ সময় ধরে গ্রামবাসী ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালিয়ে ব্যর্থ হয়। অবশেষে একই উপজেলার উথলী গ্রামের বাজার পাড়ার লাল্টুর ছেলে জাহাঙ্গীর আলম ও সহোদর আল মামুন নদীতে নেমে পানিতে ডুব দিয়ে সন্ধ্যা ৬টার দিকে মাহফুজার লাশ উদ্ধার করেন। খবর পেয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের নির্দেশে শাহাপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সোলাইমান হোসেন ও টুআইসি এএসআই হাবিবুর রহমান হাবিব লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করেন। আপত্তি বা কোনো বাদী না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই গতকাল রোববার রাত ১০টায় কাশীপুর মাদ্রাসা ময়দানে জানাজা শেষে কাশীপুর গ্রামের কবরস্থানে তার লাশ দাফন করা হয়। এ ব্যাপারে জীবননগর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।


কমেন্ট বক্স