শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

  • আপলোড তারিখঃ ৩১-০৫-২০২০ ইং
ঝিনাইদহে করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে করোনা উপসর্গ নিয়ে ঢাকা ফেরৎ জসিম উদ্দিন (৩৫) নামের এক যুবক সদর হাসপাতালে মারা গেছেন। তিনি সদর উপজেলার রামনগর গ্রামের শওকত আলীর ছেলে। ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আয়ুব আলী জানান, জসিম উদ্দিন গত ২৭ মে জ্বর, সর্দি-কাঁশি নিয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হন। পরদিন ২৮ মে তাঁর শরীরের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্যে খুলনা মেডিকেল কলেজে পাঠান হয়। এখনও রিপোর্ট আসেনি। গতকাল শনিবার ভোরে তিনি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। ডা. আইয়ুব আলী জানান, ঈদের আগে জসিম উদ্দীন ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন।


কমেন্ট বক্স