শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের বাসস্থান নির্মাণ ও ত্রাণ সহায়তা

  • আপলোড তারিখঃ ৩০-০৫-২০২০ ইং
ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের বাসস্থান নির্মাণ ও ত্রাণ সহায়তা
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ র‌্যাব-৬-এর পক্ষ থেকে ঝিনাইদহে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের বাসস্থান মেরামতে সহায়তা ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। ঘূর্ণিঝড় আম্পনা ঝিনাইদহের ৬টি উপজেলার ক্ষতিগ্রস্ত অসহায়দের মধ্যে নগদ অর্থসহ খাদ্যসামগ্রী বিতরণ করেন ঝিনাইদহ র‌্যাবের কোম্পানি কমান্ডার মাসুদ আলম। তিনি জানান, ‘র‌্যাব-৬ এর সিও স্যারের নির্দেশে র‌্যাবের সিপিসি ২ ঝিনাইদহ ক্যাম্পের পক্ষ থেকে ঝিনাইদহ সদর ও অন্যান্য উপজেলাতে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ, খাদ্যসহায়তা প্রদান ও বসত ভিটা নির্মাণে সহায়তা প্রদান করা হয়। এখন পর্যন্ত প্রায় ৫ শ টি পরিবারের মধ্যে এ খাদ্য-সহায়তা আমরা দিয়েছি। এছাড়াও ঝড়ে বসবাসের অযোগ্য হয়ে পড়া বসতবাড়ি মেরামতের জন্যেও আমরা নগদ অর্থ সহায়তা দিচ্ছি।’ ঘূর্ণিঝড় আম্পানে ঝিনাইদহের পোড়াহাটি ইউনিয়নের কুলচারা মসজিদের ইমাম সুরোপাড়া গ্রামের মো. নুরুল হুদা জানান, ঝড়ে তাঁর বসতবাড়িটি সম্পূর্ণভাবে ভেঙে ক্ষতিগ্রস্ত হয়ে বসবাসের অযোগ্য হয়ে পড়ে। র‌্যাব আমার এই করুণ পরিস্থতির খবর জানতে পেরে আমার বাড়িতে এসে বসতঘরটি নির্মাণ করে দেয়।’


কমেন্ট বক্স