শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে কারাসপ্তাহ পালন

  • আপলোড তারিখঃ ০৬-০৩-২০১৭ ইং
ঝিনাইদহে কারাসপ্তাহ পালন

ঝিনাইদহ অফিস: বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ঝিনাইদহ জেলা কারাগারে কারাসপ্তাহ পালন করা হয়েছে। অনুষ্ঠানের মধ্যে রয়েছে কারাবন্দিদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগীতা, দোয়া মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠান, বন্দিদের সংশোধন ও পুর্ণবাসন নিয়ে আলোচনা সভা। এ উপলক্ষে কারাগার প্রাঙ্গণে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে ক্রীড়া প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সেসময় বক্তারা বলেন, সংশোধনের মাধ্যমে কারাবন্দিদের পরবর্তীতে স্বাভাবিক জীবনে ফিরে যেতে মোটিভেশন করা হচ্ছে। ঝিনাইদহ জেলা কারাগারে এ জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। এর মধ্যে রয়েছে সংশোধন বিষয়ে আলোচনা সভা, ক্ষুদ্র শিল্পের প্রশিক্ষণ। এর মাধ্যমে বন্দিরা পরবর্তীতে আত্মনির্ভরশীল হয়ে দেশ ও জাতির উন্নতি করবে পারবে।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত