শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবাণুনাশক টানেল স্থাপন করল ওয়েভ ফাউন্ডেশন

  • আপলোড তারিখঃ ১৬-০৫-২০২০ ইং
জীবাণুনাশক টানেল স্থাপন করল ওয়েভ ফাউন্ডেশন
দর্শনা অফিস: ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে দর্শনা রিকশা স্ট্যান্ড বটতলায় জীবাণুনাশক স্প্রে টানেল নির্মাণ করা হয়েছে। গত বৃহস্পতিবার সকাল নয়টার দিকে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর জীবাণুনাশক এ স্প্রে টানেলের উদ্বোধন করেন। এরপর এমপি টগর দর্শনা অংকুর কেজি স্কুলমাঠে উপস্থিত হয়ে কর্মহীন মানুষের মধ্যে খাদ্য উপহার প্রদান করেন। জীবাণুনাশক স্প্রে টানেল উদ্বোধনকালে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলার পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এস মুনিম লিংকন, দর্শনা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক সাবির হোসেন মিকা, ওয়েভ ফাউন্ডেশনের অর্থ পরিচালক আমিরুল ইসলাম, সমন্বয়কারী কিতাব আলী প্রমুখ। উল্লেখ্য, জীবাণুনাশক স্প্রে টানেলের নির্মাণ করেন হিজলগাড়ীর ক্ষুদে বিজ্ঞানী জয়নুল আবেদীন। কারিগরী সহযোগিতায় ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের প্রকৌশলী শফিউল্লাহ সরকার, মঈনুল ইসলাম, মোশারফ হোসেন ও মাহাবুবুর রহমান মুকুল।


কমেন্ট বক্স