শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালকের মৃত্যু

  • আপলোড তারিখঃ ১৬-০৫-২০২০ ইং
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালকের মৃত্যু
মেহেরপুর অফিস: মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় জাহিদুল ইসলাম টিপু (৪৮) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। নিহত টিপু মেহেরপুর জেলার গাংনী উপজেলার কুমারীডাঙ্গা গ্রামের আহম্মদ আলীর ছেলে। গতকাল শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে মদনাডাঙ্গা-আমঝুপি সড়কে ইট বোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে নিহতের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, টিপু বাড়ি থেকে মোটরসাইকেলযোগে মদনাডাঙ্গা গ্রামের মাঠের রাস্তা হয়ে আমঝুপি বাজারের দিকে যাচ্ছিলেন। পথের মধ্যে ইট বোঝাই একটি ট্রলির পাশ কেটে যেতেই ধাক্কা লেগে ছিটকে ট্রলির নিচে চাপা পড়ে এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।


কমেন্ট বক্স