শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় আরও চারজন করোনাভাইরাসে আক্রান্ত

  • আপলোড তারিখঃ ১৫-০৫-২০২০ ইং
দামুড়হুদায় আরও চারজন করোনাভাইরাসে আক্রান্ত
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলার বিভিন্ন এলাকায় আরও চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত মঙ্গলবার দামুড়হুদা উপজেলা থেকে ১৩ জনের নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়ের ল্যাবে পাঠানো হলে তাঁর মধ্যে চারজনের পজেটিভ রিপোট আসে। গতকাল বৃস্পতিবার সকাল ১০টার দিকে দামুড়হুদা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকতা এ তথ্য জানান। দামুড়হুদা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. আবু হেনা মোহাম্মদ জামাল শুভ জানান, দামুড়হুদা উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১৩ জনের নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়ের ল্যাবে পাঠানো হয়। এর মধ্য নাপিতখালি গ্রামের আজাহার আলীর মেয়ে আরজিনা (৩০), উজিরপুর গ্রামের এনামুলের স্ত্রী তুলি (৩৫), একই গ্রামের আজিজুলের স্ত্রী আনোয়ারা খাতুন (৫০) ও একরামুল হকের স্ত্রী মুক্তির (৪০) পজেটিভ রিপোট আসে। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকন জানান, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. আবু হেনা মোহাম্মদ জামাল শুভ প্রত্যেকের বাড়ি যেয়ে লকডাউন করেছেন। আক্রান্তদের বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে।


কমেন্ট বক্স