শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত

  • আপলোড তারিখঃ ১৪-০৫-২০২০ ইং
মেহেরপুরে ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামে ইজিবাইকের ধাক্কায় জাকারিয়া নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের জিয়ারুলের ছেলে জাকারিয়া (৮)। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় শিশু জাকারিয়া রাস্তা পার হচ্ছিল এমন সময় মেহেরপুর থেকে উজলপুরগামী একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে যায়। এ সময় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।


কমেন্ট বক্স