শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ডাকবাংলায় বিদ্যুৎ বিভ্রাট, জনজীবন অতিষ্ঠ!

  • আপলোড তারিখঃ ১৪-০৫-২০২০ ইং
ডাকবাংলায় বিদ্যুৎ বিভ্রাট, জনজীবন অতিষ্ঠ!
সাইফুল ইসলাম, ডাকবাংলা: ঝিনাইদহের সাধুহাটি সাব-স্টেশনের বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ হয়ে উঠেছে ডাকবাংলার জনজীবন। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে চরম বিপাকে রয়েছেন এই সাব-স্টেশনের গ্রাহকেরা। পবিত্র মাহে রমজান মাসে বিদ্যুৎ বিভাগের খামখেয়ালিপণায় বিপাকে পড়েন মুসল্লিরা। প্রচণ্ড গরমের মধ্যে দিনের বেলায় যেমন লোডশেডিংয়ের কমতি নেই, তেমনি সকাল-সন্ধ্যা নামাজ, সাহরি ও ইফতারের সময় বিদ্যুৎতের ভেল্কিবাজিতে বেকায়দায় পড়ছে এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ, বিদ্যুৎ কর্তৃপক্ষের ইচ্ছে-অনিচ্ছেয় চলেছে এখানের বিদ্যুৎ ব্যবস্থা। সাধুহাটি সাব-স্টেশনের আওতাধীন গ্রাহকের দুর্ভোগের বিষয়টি বিদ্যুৎ কর্তৃপক্ষ মোটেই আমলে নিচ্ছেন না। ঘন-ঘন বিদ্যুৎ আসা-যাওয়ার ঘটনায় উপজেলার সাধুহাটি, সাগান্না ও মধুহাটি গ্রামের গ্রাহকদের মধ্যে বিরাজ করছে চরম অসন্তোষ ও উত্তেজনা। বিদ্যুতের এমন খামখেয়ালিপনা এক মাস ধরে চলে আসলেও প্রথম রোজা থেকে এর ভয়াবহতা মারাত্মক হারে বৃদ্ধি পেয়েছে। সারা দিন ঘন-ঘন বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটলে ইফতারের আগে ও পরে এর তীব্রতা বেড়ে যেতে দেখা গেছে। প্রচণ্ড গরমে ঘন-ঘন বিদ্যুৎ বিভ্রাটে এখন অতিষ্ঠ হয়ে উঠেছে সাধুহাটি, সাগান্না, মধুহাটিসহ ডাকবাংলা ত্রিমহনীর কলকারখানা ও ব্যবসায়ী মহল। ঘন-ঘন বিদ্যুৎ বিভ্রাটের বিষয়টি তাৎক্ষণিক জানারও উপায় থাকে না। প্রায় সময়ই প্রকৌশলীসহ বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মোবাইল ফোন বন্ধ থাকে। বিদ্যুৎ চলে যাওয়ার কত সময়ের মধ্যে আবার বিদ্যুৎ পাবে, এ বিষয়টি জানারও কোনো উপায় থাকে না গ্রাহকদের। তাই রমজান মাসে এই চরম লোডশেডিং থেকে মুক্ত পেতে পিডিবি কর্তৃপক্ষের সুদৃষ্টির অপেক্ষায় প্রহর গুনছেন এলাকার সুশীল সমাজসহ সাধারণ মানুষ। এ বিষয়ে সাধুহাটি সাব-স্টেশনের মিটার রিডার মামুন খাঁন বলেন, সাধুহাটি সাব-স্টেশনে বর্তমানে দুটি ফিডার, যেখানে ৬ ফিডারে অন্তর্ভুক্ত হবে। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশ ও ভয়াবহ করোনাভাইরাসের থাবায় পড়াতে পুরো দেশ লকডাউন থাকায় এই কাজ স্থগিত। সুতরাং এ কাজ সম্পূর্ণ শেষ হলেই বিশেষ করে এ সমস্যা হতে রেহায় পাওয়া সম্ভব হবে।


কমেন্ট বক্স