শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মানুষদের বাড়ি বাড়ি গিয়ে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

  • আপলোড তারিখঃ ১৪-০৫-২০২০ ইং
মানুষদের বাড়ি বাড়ি গিয়ে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ
চুয়াডাঙ্গা-২ আসনের ১২ হাজার পরিবারে খাদ্যসহায়তা অব্যাহত রেখেছেন নজরুল মল্লিক নিজস্ব প্রতিবেদক: ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কেউ না খেয়ে থাকবে না। কাজহীন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে আমি আপনাদের পাশে দাঁড়াচ্ছি। আমার দেহে যতক্ষণ প্রাণ আছে, ততক্ষণ আমি মানুষের পাশে থাকব। আমি থাকতে কোনো মানুষ অভুক্ত থাকবে না।’ এ সময় স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং ধৈর্য সহকারে ঘরে অবস্থানের আহ্বান জানিয়ে নজরুল মল্লিক আরও বলেন, ‘করোনাভাইরাস বিস্তার রোধে সরকারের নির্দেশনা মেনে চলুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না, বের হলেও মানুষের ভিড় এড়িয়ে চলুন, মাস্ক ব্যবহার করুন। করোনাভাইরাসের কারণে বর্তমান এ সংকটকালীন পরিস্থিতি সাহসিকতা, ইতিবাচক মনোভাব, সচেতনতা ও ধৈর্যের সঙ্গে মোকাবিলা করতে হবে। কোনোভাবেই কোনো ধরনের গুজবে কান দেবেন না, গুজবকে প্রশ্রয় দেবেন না।’ `` করোনাভাইরাসের কারণে কাজহীন হয়ে পড়া মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণকালে এসব কথা বলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল মল্লিক। গোটা রমজান মাসেই এসব মানুষকে ত্রাণসামগ্রী বিতরণ করছেন তিনি। প্রতিদিনের ন্যায় গতকাল বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিজে ঘুরে ঘুরে জীবননগরের পুরাতন তেঁতুলিয়া, জীবননগর ৯ নম্বর ওয়ার্ড, দত্তনগর, পাতিলা মডেল আদর্শগ্রামসহ বিভিন্ন স্থানে তিনি নিজ তহবিল থেকে করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র মানুষের মধ্যে চাল, ডাল, তেল, ছোলা এবং বাড়ি বাড়ি স্বাস্থ্য-সুরক্ষার জন্য মাস্ক বিতরণ করেন। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল মল্লিক এ পর্যন্ত চুয়াডাঙ্গা-২ আসনের জীবননগর ও দামুড়হুদা উপজেলার সবকটি ইউনিয়নসহ জীবননগর পৌরসভা এবং দর্শনা পৌরসভার ১২ হাজারের বেশি পরিবারের মধ্যে খাদ্যসহায়তা অব্যাহত রেখেছেন বলে তিনি জানান। এ ছাড়া নজরুল মল্লিক আরও জানান, তিনিই প্রথম অসহায় মানুষদের বাড়ি বাড়ি গিয়ে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার পৌছে দিচ্ছেন। একটি পরিবারে যতোগুলো সদস্য আছে সবাইকেই বাড়ি বাড়ি গিয়ে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হচ্ছে বলেও তিনি জানান। এ সময় উপস্থিত ছিলেন জীবননগরের আওয়ামী লীগের নেতা খালেক, জীবননগর উপজেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আবু তালেব, যুবলীগের কালা, হাবিবুর মল্লিক, শাহবে মল্লিক, উজিরপুরের শাহিন, সুটিয়ার রিয়াজ, আটকবরের আক্তার হোসেন, জীবননগরের মেহেদী হাসান, পারকেষ্টúুর যুবলীগের রাশেদ, ছাত্রলীগের নেতা লিখন আহমেদ, রিয়াজ, মকলেচুর রহমান টজো, খাঁজা, জামির, জামাল, যুবলীগের নেতা মইবুল, সামাদ, ছাত্রলীগের নেতা আক্তার, আকাশ, মুরাদ, তাবিবুর, সাজ্জাদ প্রমুখ।


কমেন্ট বক্স