শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কাউকে না খেয়ে থাকতে দেব না

  • আপলোড তারিখঃ ১৩-০৫-২০২০ ইং
কাউকে না খেয়ে থাকতে দেব না
দামুড়হুদার বিভিন্ন স্থানে ত্রাণসামগ্রী বিতরণকালে নজরুল মল্লিক নিজস্ব প্রতিবেদক: ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সারা বিশ্বের অনেক উন্নত দেশের তুলনায় আমরা করোনা পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে আছি। প্রধানমন্ত্রী বলেছেন, কেউ না খেয়ে থাকবে না। তিনি সবার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আমি আপনাদের পাশে দাঁড়িয়েছি। আমি যতক্ষণ আছি, আপনাদের চিন্তা করার প্রয়োজন নেই। আমাকে জানান। আমি আপনাদের পাশে আছি। করোনাভাইরাস সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত আমি খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রাখব।’ জীবননগর ও দামুড়হুদার উপজেলার বিভিন্ন স্থানে খাদ্যসামগ্রী বিতরণকালে এসব কথা বলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল মল্লিক। গোটা রমজান মাসেই গরীব-দুঃখী অসহায় মানুষকে খাদ্যসামগ্রী বিতরণ করছেন তিনি। প্রতিদিনের ন্যায় গতকাল মঙ্গলবার (১২ মে) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিজে ঘুরে ঘুরে জীবননগর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে এবং দামুড়হুদা কার্পাসডাঙ্গায় তিনি নিজ তহবিল থেকে করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ৫ শ জন অসহায় দরিদ্র মানুষের মধ্যে চাল, ডাল, তেল, ছোলা ও মাস্ক বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, আওয়ামী লীগের নেতা হাবিবুর মল্লিক, যুবলীগের নেতা সাহেব মল্লিক, জীবননগর শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজা, ছাত্রলীগের নেতা লিখন আহমেদ, রিয়াজ, মকলেচুর রহমান তজু, খাঁজা, জামির, জামাল, তালেব, যুবলীগের নেতা মইবুল, সামাদ, শাহিন, রাশেদ, ছাত্রলীগের নেতা আক্তার, আকাশ, মুরাদ, তাবিবুর, সাজ্জাদ প্রমুখ।


কমেন্ট বক্স