শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে ৫৭ জনের করোনা রিপোর্ট নেগেটিভ

  • আপলোড তারিখঃ ১২-০৫-২০২০ ইং
মেহেরপুরে ৫৭ জনের করোনা রিপোর্ট নেগেটিভ
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলায় ৫৭ জনের করোনাভাইরাস রিপোর্ট নেগেটিভ এসেছে। গতকাল সোমবার বিকেলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এ রিপোর্ট প্রদান করা হয়। মেহেরপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বিকেলে মেহেরপুরের মোট ৫৭ জনের নেগেটিভ রিপোর্ট পাওয়া গেছে। এ নিয়ে মেহেরপুর জেলায় মোট প্রাপ্ত রিপোর্টের সংখ্যা ৫৩১। এর মধ্যে পজেটিভ ৭টি এবং নেগেটিভ ৫২৪টি। মেহেরপুর জেলায় এখন পর্যন্ত ৭ জনের পজেটিভ রিপোর্ট আসাসহ একজনের মৃত্যু হয়েছে।


কমেন্ট বক্স