শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় বিজিবির উদ্যোগে ১৯২ পিস ইয়াবা উদ্ধার

  • আপলোড তারিখঃ ১২-০৫-২০২০ ইং
দর্শনায় বিজিবির উদ্যোগে ১৯২ পিস ইয়াবা উদ্ধার
সমীকরণ প্রতিবেদন: দর্শনার সরাইবাড়ি থেকে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১৯২ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। গতকাল সোমবার বিকেল সাড়ে চারটার দিকে এ ইয়াবা উদ্ধার করা হয়। জানা যায়, সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত দর্শনা বিওপির বিশেষ টহল কমান্ডার নায়েক মো. রবিউল ইসলাম ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত সরাইবাড়ি গ্রামের মাঠ থেকে ১৯২ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫৭ হাজার ৬ শ টাকা। উদ্ধার হওয়া ইয়াবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।


কমেন্ট বক্স