শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

  • আপলোড তারিখঃ ১১-০৫-২০২০ ইং
গাংনীতে করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু
গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে করোনা উপসর্গ ঠাণ্ডা, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে অমিত হাসান (১৯) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু হয়েছে। নিহত অমিত হাসান গাংনী উপজেলার আজান গ্রামের হাফিজুল ইসলামের ছেলে। তাঁর মৃত্যুর পর করোনা পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য বিভাগ তাঁর শরীর থেকে নমুনা সংগ্রহ করেছে। গত শনিবার ভোররাতে তাঁর মৃত্যু হয়। গাংনী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাশার জানিয়েছেন, ছেলেটি ঠাণ্ডা, জ্বর ও শ^াসকষ্ট নিয়ে মারা গেছে। ছেলেটির একটু মানসিক সমস্যা ছিল। দীর্ঘদিন যাবৎ তাঁর চিকিৎসা চললেও করোনার কারণে বাইরের চিকিৎসক আসছেন না এলাকায়। তাই তাঁর চিকিৎসাও ঠিক মতো হয়নি। এ কারণেও তাঁর মৃত্যু হতে পারে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, ‘সীমিত পরিসরে জানাজা শেষ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। জনসমাগম ঠেকাতে পাশাপাশি পুলিশ ফোর্সও পাঠানো হয়েছে।’ গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম রিয়াজুল ইসলাম জানিয়েছেন, ‘যেহেতু ঠাণ্ডা, জ্বর ও শ^াসকষ্ট নিয়ে মৃত্যু হয়েছে। তাই আমরা তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে পাঠিয়েছি। রিপোর্ট এলে জানা যাবে সে করোনা আক্রান্ত ছিল কি না।’


কমেন্ট বক্স