তিন প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা
- আপলোড তারিখঃ
১১-০৫-২০২০
ইং
চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, মাছ ব্যবসায়ীদের দাঁড়িপাল্লা ধ্বংস
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে তিন প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করাসহ মাছ ব্যবসায়ীদের জালিয়াতি দাঁড়িপাল্লা জব্দ করে নষ্ট করা হয়েছে। গতকাল রোববার দিনব্যাপী চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলাতদিয়াড় ও আলুকদিয়া বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়। অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহম্মেদ। অভিযানকালে দৌলাতদিয়ারে তিনটি সেমাই ও মুড়ি মিলের মালিককে প্যাকেটে যথাযথভাবে মেয়াদ, মূল্য না লেখা, অস্বাস্থ্যকরভাবে তৈরি, মুড়ির প্যাকেটে মিথ্যা বিজ্ঞাপন ও মোড়কীকরণ বিধি যথাযথভাবে না মানায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে আলুকদিয়া কাচাবাজারে মাছ ব্যবসায়ীদের জালিয়াতি দাঁড়িপাল্লা ধরা পরে। এ সময় দাঁড়িপাল্লাগুলো জব্দ করে নষ্ট করা দেওয়া হয়। অভিযানটিতে জেলা পুলিশের একটি চৌকস দল সহযোগিতা করে।
কমেন্ট বক্স