শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে চিকিৎসকসহ চারজনের করোনা শনাক্ত

  • আপলোড তারিখঃ ১০-০৫-২০২০ ইং
ঝিনাইদহে চিকিৎসকসহ চারজনের করোনা শনাক্ত
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে নতুন করে চিকিৎসকসহ আরও চারজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল শনিবার সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো ৪৭টি নমুনার ফলাফলে ৪টি পজেটিভ পাওয়া যায়। এর মধ্যে সদর হাসপাতালের একজন মেডিকেল অফিসার, ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের একজন সেবিকা এবং কোটচাঁদপুর উপজেলায় রিকশা চালক বাবা ও ছেলে রয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৭ জনে। যার মধ্যে ৯ জন চিকিৎসকসহ ২১ জন স্বাস্থ্য বিভাগের কর্মী রয়েছেন। এখন পর্যন্ত প্রাপ্ত নমুনা ফলাফলে সংখ্যা ৩৬৬টি। ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের মুখপাত্র ও করোনা ইউনিটের চিকিৎসক ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, আক্রান্তদের শারীরিক অবস্থা ভালো রয়েছে। নিয়মিত তাদের খোঁখবর নেওয়া হচ্ছে।


কমেন্ট বক্স