শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ডায়মন্ড ওয়ার্ল্ডের ধামাকা ঈদ আয়োজন

  • আপলোড তারিখঃ ০৮-০৫-২০২০ ইং
ডায়মন্ড ওয়ার্ল্ডের ধামাকা ঈদ আয়োজন
সমীকরণ প্রতিবেদন: আসন্ন ঈদ আয়োজনে ধামাকা অফার দিচ্ছে দেশের সুপরিচিত জুয়েলারি ব্রান্ড ডায়মন্ড ওয়ার্ল্ড। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে ডায়মন্ড ওয়ার্ল্ড অনলাইন ঈদ আয়োজনের উদ্বোধন করেন জনপ্রিয় চিত্র নায়িকা মৌসুমি। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা জানিয়েছেন, ‘মূলত কোভিড-১৯ এর কারণে দেশের ব্যবসা-বাণিজ্য যখন তলানিতে, তখন ঘুরে দাড়াঁনোর চেষ্টা থেকেই আমাদের এই আয়োজন। আর এই আয়োজনে আমরা যে মুনাফা অর্জন করব, তার একটি বড় অংশ আমরা ব্যয় করব করোনায় ক্ষতিগ্রস্তদের কল্যাণে। আর এবার আমরা এমন কিছু সেবা আমাদের গ্রাহকদের দিচ্ছি, যা ডায়মন্ড ওয়ার্ল্ডের ইতিহাসে প্রথম। কাস্টমাররা অনলাইনে ক্রয়কৃত সব গহনাতে পাবেন ৩১% ডিসকাউন্ট, মজুরিতে ১০০ ভাগ ছাড়, গিফট ভাউচার, ফ্রি একচেঞ্জ, লাকি ড্র, ফ্রি হোম ডেলিভারি এবং মূল্য পরিশোধের জন্য ১২ মাসের সহজ কিস্তি। আর এসবই গ্রাহককে করতে হবে অনলাইনে। পেমেন্ট করা যাবে বিকাশে বা যেকোন ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে। ডায়মন্ড ওয়ার্ল্ড অনলাইন ঈদ আয়োজন আয়োজনটি শেষ হবে ২১ মে রাত ১১টা ৫৯ মিনিটে।’


কমেন্ট বক্স