আলমডাঙ্গায় আরও একজন করোনা শনাক্ত
- আপলোড তারিখঃ
০৮-০৫-২০২০
ইং
নিজস্ব প্রতিবেদক:
আলমডাঙ্গায় আরও একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসে এ রিপোর্ট এসে পৌছালে জেলা সিভিল সার্জন এ তথ্য নিশ্চিত করেন। বৃহস্পতিবার করোনা শনাক্ত হওয়া এ রোগীর শারীরিক অবস্থার খোঁজ নিবে চুয়াডাঙ্গা করোনা কন্ট্রোল রুমের একটি মেডিকেল টিম। শারীরিক অবস্থা ও বাড়ির অবস্থা বিবেচনা করে তাঁকে হোম আইসোলেসন অথবা প্রাতিষ্ঠানিক আইসোলেশনের ব্যবস্থায় নেওয়া হবে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান জানান, কিছুদিন পূর্বে ঢাকা থেকে আলমডাঙ্গা উপজলোর ভাঙবাড়িয়া গ্রামের নিজ বাড়িতে আসেন ওই ব্যক্তি। কোয়ারেন্টাইনে থাকাকালে করোনা সন্দেহে তাঁর নমুনা সংগ্রহ করা হয়। বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাপ্ত ফলাফলে তাঁর করোনা রিপোর্ট পজেটিভ ও ২২টি নেগেটিভ রিপোর্ট আসে।
কমেন্ট বক্স